সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় নবপল্লব প্রকল্পের অর্জন ও সফল উদ্যোগ নিয়ে অভিজ্ঞতা বিনিময়

কয়রায় নবপল্লব প্রকল্পের অর্জন ও সফল উদ্যোগ নিয়ে অভিজ্ঞতা বিনিময়

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবপল্লব প্রকল্পের অর্জন, সফল উদ্যোগ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে নবপল্লব প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবপল্লব প্রকল্পের প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রোগ্রাম ম্যানেজার সেলিম মোড়ল

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তেয়াক আহমেদ, বিআরডিবি কর্মকর্তা প্রকাশ মল্লিক, উত্তরবেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম লুৎফর রহমান, সিনিয়র ট্রেনিং অ্যান্ড টেকনোলজি অফিসার শহীদ হোসেন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি সজল কুমার ও সিএনআরএসের উপজেলা ম্যানেজার মোস্তাক মাহমুদ।

সভায় বক্তারা নবপল্লব প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন সফল উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রমের অর্জন ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তারা নিজেদের সফলতার গল্প, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ উপজেলার সাতটি ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *