সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় দৈনিক যুগান্তরের ২ যুগ পর্দাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কয়রায় দৈনিক যুগান্তরের ২ যুগ পর্দাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

দৈনিক যুগান্তরের পত্রিকার দুই যুগে পদার্পণ উপলক্ষে খুলনার কয়রায় গতকাল ১৪ ফেব্রয়ারী সকালে ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা, র‍্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ ইব্রাহিম ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল। দৈনিক যুগান্তরের কয়রা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা শফিকুল, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামন মনু, ইমতিয়াজ উদ্দিন, আঃ খালেক, এস এম নুরুল আমিন নাহিন, জিএম নজরুল ইসলাম, কামাল হোসেন, নিতীশ সানা, গাজী আঃ ছালাম, শেখ সিরাজুদৌল্যা লিংকন, শাহাজান সিরাজ, শেখ কওছার আলম, জিয়াউর রহমান ঝন্টু, ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা দীর্ঘ ২৩ বছর ধরে আপোষহীন ভাবে পথ চলে এ পর্যায়ে পৌছাতে পেরেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে। এমন আশাই তারা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে শেষে কেক কাটার পরে, যুগান্তরে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। যুগান্তরের ২ যুগ পুর্তি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *