সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় জাতীয় বীমা দিবস পালিত

কয়রায় জাতীয় বীমা দিবস পালিত

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা প্রতিনিধিঃ

‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’। এই প্রতিপাদ্যকে নিয়ে খুলনার কয়রা উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি এবং বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১ মার্চ) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ, ডেলটা লাইফ ইনসুরেন্সের কয়রা উপজেলা কর্মকর্তা এম আলিউজ্জামান তায়জুল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *