জি,এম রিয়াজুল আকবর, কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার ১ নং আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোসাঃ হিরামনি বেগম। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিঃস্বার্থভাবে সেবা করে যাওয়ায় স্থানীয় ভোটারদের মাঝে তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, হিরামনি বেগম কেবল নির্বাচনী সময়ের প্রার্থী নন; বরং তিনি দীর্ঘদিন ধরে এলাকার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের বিপদে-আপদে সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন। এলাকার যেকোনো সামাজিক ও মানবিক কাজে তাঁর সরব উপস্থিতি রয়েছে। বিশেষ করে অসহায় নারীদের অধিকার রক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।
মসজিদকুড় গ্রামের বাসিন্দা আবু তায়েব সানা বলেন, “হিরামনি বেগম আমাদের এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকেন। গরিব ও মেহনতি মানুষের সেবায় তিনি যেভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন, তাতে আমরা মনে করি সংরক্ষিত আসনে তাঁর মতো একজন জনদরদী ও সৎ মানুষকে প্রতিনিধি হিসেবে পেলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
একই গ্রামের গৃহিণী রোকেয়া, নুর- ছালিন সহ একাধিক নারীরা বলেন, মানুষের যেকোনো সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে তিনি কখনো ফিরিয়ে দেন না। যেকোনো সংকটে তিনি ভরসার প্রতীক হয়ে দাঁড়ান। আমরা আসন্ন নির্বাচনে তাঁকে আমাদের ওয়ার্ডের সংরক্ষিত আসনে দেখতে চাই।
আমাদী ইউনিয়নের ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী হিরামনি বেগম বলেন, আমি মহিলা মেম্বার হতে চাই না, আমি আপনাদের মেয়ে, বোন হয়ে থাকতে চাই। বিগত দিনগুলোতে যেভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে থেকেছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,নারীদের উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব না। মা-বোনদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং আইনি সহায়তা নিশ্চিত করাই আমার প্রথম কাজ হবে। গরিব-অসহায় মানুষের জন্য সরকারি সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। ইউনিয়ন পরিষদ হবে সবার, কোনো ভেদাভেদ থাকবে না।
Leave a Reply