কয়রা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে খুলনার কয়রায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে ও বেসরকারি এনজিও সংস্থা কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( সিডিও) সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে কয়রা সদরে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, যুব উন্নয়ন অফিসার কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও) এর নির্বাহী পরিচালক আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় সমাজসেবক আছের উদ্দিন ও পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার প্রমুখ।
Leave a Reply