সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা

কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা

শ‍্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার(৫৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে সে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, বুধবার (০৪ জানুয়ারী ২০২৩) দুপুর ১টার দিকে গোপালপুর পিকনিক কর্নার সংলগ্ন আত্মীয়ের বাড়ীর আঙিনায় আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার কৈখালী গ্রামের মৃত ইনতাজ মাস্টারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিম জানান, সম্প্রতি নারী ঘটিত একটি মামলায় স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্তের নোটিশ প্রদান করা হয়। এঘটনায় সে হতাশাগ্রস্থ হয়ে পড়ে।

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *