সংবাদ শিরোনামঃ
সবুজের বার্তা ছড়িয়ে আটুলিয়ায় হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির বৃক্ষরোপণ কৈখালীতে কাদায় ডুবে আছে ‘ হাজ্বী আদম গাজীর কেয়ার রাস্তা’ধানের চারা রোপণ করে প্রতিবাদ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিভিল সার্জন ডা: আব্দুর সালাম কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় ভাগবা এইচ,বি, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন  সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর,সভাপতি পদে সামিউল আজম ইমাম মনিরকে বিজয়ী করার আহ্বান গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ
কৈখালীতে কাদায় ডুবে আছে ‘ হাজ্বী আদম গাজীর কেয়ার রাস্তা’ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কৈখালীতে কাদায় ডুবে আছে ‘ হাজ্বী আদম গাজীর কেয়ার রাস্তা’ধানের চারা রোপণ করে প্রতিবাদ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার রাস্তা’টি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে সৃষ্টি হচ্ছে প্রচণ্ড কাদা ও জলাবদ্ধতা। এতে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় এর বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। কাদায় পা পিছলে পড়ে যাওয়াসহ ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বলে জানান তারা।

রাস্তাটির বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় যুবক ও এলাকাবাসী ব্যতিক্রমী প্রতিবাদের উদ্যোগ নেন। রাস্তাটির কাদাময় অংশে ধানের চারা রোপণ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তাদের এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে।

স্থানীয়রা বলেন, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করেন। বর্ষাকালে কাদা ও পানির কারণে স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত রাস্তাটির সংস্কারকাজ শুরু করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটে এবং রাস্তাটি আবারও সাধারণ মানুষের চলাচলের উপযোগী হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *