সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিফাত হোসেন উপকূলীয় অঞ্চল প্রতিনিধ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য ও জনজীবনে প্রতিনিয়ত নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এই বিপর্যয় মোকাবিলায় কৃষিপ্রতিবেশীয় চর্চা একদিকে যেমন জলবায়ু সংকটের সঙ্গে টিকে থাকতে সহায়তা করছে, অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট ও শ্রীফলাকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে ২৪-২৫ আগস্ট দুই দিনব্যাপী কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্রীফলাকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আটুলিয়া, কাশিমাড়ি, ভূরুলিয়া, নূরনগর, কৈখালী ও রমজাননগর থেকে আগ্রহী ও উদ্যোগী কৃষকেরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক ধারণা, কৃষিপ্রতিবেশীয় চর্চা পরিদর্শন, অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্যের গুরুত্ব ও গুণাগুণ, পুষ্টি চাহিদা পূরণে এসব উদ্ভিদের ব্যবহার, পরিবেশবান্ধব চুলা ব্যবহারের গুরুত্ব, পরিবেশের সঙ্গে এর সম্পর্ক ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পদ্ধতিগত চাষাবাদ, রাসায়নিকের কুপ্রভাব ও ক্ষতিকর দিক, জৈব বালাইনাশকের গুরুত্ব, মাটির স্বাস্থ্য সুরক্ষা, প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কৃষিপ্রতিবেশীয় চর্চার কার্যকারিতা, কম্পোস্ট সার তৈরি ও ব্যবহারের প্রক্রিয়া, ঔষধি উদ্ভিদের গুণাগুণ ও ব্যবহার এবং লোকায়ত চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিস্তারিত ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। দুই দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন কৃষক অল্পনা রানী ও গোবিন্দ মন্ডল।

প্রশিক্ষণে অংশ নিয়ে রনী রানী বলেন, “আমি অবাক হয়ে গেছি বর্তমান কীটনাশকের যুগে অল্পনা দি ও গোবিন্দ দার মতো কৃষক জৈব পদ্ধতিতে চাষাবাদ করে সংসারের উন্নতি করতে পারছে তা জেনে। তারা তাহলে বীজ রাখা ও জৈব পদ্ধতিতে চাষাবাদে কি খেলা খেলেছে। আমিও বাড়িতে নার্সারি করি, আমার ২ দিনে শেখা কাজে লাগিয়ে এখন সবজি চাষে চারা তৈরি করতে পারবো এবং জৈব সার ব্যবহার করে ফসল চাষাবাদ করবো ও অন্যকেও শিখাবো।”

কৃষক হাবিবুর রহমান বলেন, “কৃষকের বীজ এখন কৃষকের কাছে নেই। কারণ আমরা বীজ সংরক্ষণ দিন দিন ভুলে যাচ্ছি এবং স্বল্প সময়ে বেশি উৎপাদনের প্রলোভনে পড়ে অনেক সময় বাজারের বীজে উৎপাদন না হলে আর্থিকভাবে অধিক ক্ষতিগ্রস্ত হতে হয়। তাছাড়া কর্পোরেট ব্যবসায়ের কবলে পড়ে কৃষক তার বীজের অধিকার দিন দিন হারিয়ে ফেলছে।”

যুব কৃষক অনুপ মিস্ত্রি বলেন, “আমরা যত বেশি বাজার থেকে খাবার কিনি যত বেশি ভেজাল আমরা খাই। আমরা বাড়িতে জৈব উপায়ে সব ধরনের ফসল চাষাবাদ করে সারা বছর ধরে পরিবারের চাহিদা মেটাতে পারবো আবার বিক্রি করতে পারবো। এতে আমাদের খরচ কমবে, আয় ও সঞ্চয় বাড়বে। আমরা নিজেরাও সুস্থ থাকতে পারবো এবং পরিবেশ, প্রাণ-প্রকৃতি সুরক্ষিত হবে। আমরা আমাদের শিখন কাজে লাগিয়ে বাড়িতে অবশ্যই কৃষিপ্রতিবেশীয় চর্চা করবো এবং সংগঠনের সদস্যদের মধ্যে আমাদের জ্ঞান বিনিময় করে তাদেরকেও উদ্বুদ্ধ করবো।”

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কৃষিপ্রতিবেশীয় চর্চা পরিদর্শন, বিশ্লেষণ এবং শিখন বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃষিপ্রতিবেশীয় চর্চা ও জ্ঞান প্রয়োগের সামর্থ্য অর্জন করেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষকের বীজের অধিকার, মাটির স্বাস্থ্য এবং প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় কৃষিপ্রতিবেশীয় চর্চার অনুশীলনে আগ্রহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *