সংবাদ শিরোনামঃ
দেবহাটার পল্লীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড কয়রায় দূর্যোগ প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা  স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথপ্লান বাংলাদেশের মাসিক অনলাইন মিটিং অনুষ্ঠিত কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় বিজিবির অভিযানে বিপুল পরিমান চোরাচালানি পণ্য জব্দ শ্যামনগর খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে কলেজ পড়ুয়া যুবকের আত্ম*হ*ত্যা দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ মহান মে দিবস আজ: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় বিজিবির অভিযানে বিপুল পরিমান চোরাচালানি পণ্য জব্দ

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় বিজিবির অভিযানে বিপুল পরিমান চোরাচালানি পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি:

সীমান্ত সুরক্ষায় দক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে। জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে মাদক ও চোরাচালান নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন। দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্ববোধকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল ও আভিযানিক কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বিজিবি তাদের কঠোর অবস্থান অব্যাহত রেখেছে।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি এবং আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

জব্দকৃত পণ্যসমূহ ইতোমধ্যে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *