সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা

কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা

আব্দুল্লাহ আল মামুনঃ

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে  দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অহিদুর হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাব মিলন শাহা।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসন এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এইচ এম শাহীন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাসরীন জাহান এবং কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ সরকার প্রমূখ। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল ও আইনি পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কিংবা ১০৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন।উক্ত সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, বিপুলসংখ্যক অভিভাবক এবং কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে নিজেরা সচেতন থাকার পাশাপাশি সমাজকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *