সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কাশিমাড়ী ইউনিয়নে এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাশিমাড়ী ইউনিয়নে এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

শ্যামনগর প্রতিনিধি :

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় কাশিমাড়ী ইউনিয়নে পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আনিছুজ্জামান (আনিচ) অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ শাহিনুর ইসলাম তিনি সকল সদস্যদের দুর্যোগের পূর্বে , দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী কালীন সময়ে করনীয় সম্পর্কে ধারণা প্রদান করেন। প্রশিক্ষণ পরিচালানা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। প্রশিক্ষণে দুর্যোগের স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দুর্যোগের আইন ও দ্বায়িত্ব, কর্তব্য বিষয়ক ধারনা প্রদান করা হয় সদস্যদের মধ্যে । প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *