সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মত বিনিময় সভা

কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মত বিনিময় সভা

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

আজ সকালে গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ থানা প্রাঙ্গনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম (বিপিএম)।
কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন, কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি ও মেয়র এস.এম. রবীন হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সিজু, পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আশরাফুল আলম রিপন, থানা মসজিদের খতিব মাও. এমদাদুল হক, পৌর যুবলীগের সভাপতি ও পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন, সাধারন সম্পাদক মোঃ রেজাউর রহমান আশরাফী খোকন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ইভটিজিং বন্ধ, যানজট নিরশন, আইনশৃঙ্খলা রক্ষা, খ্রীষ্টানদের শুভ বড়দিন উপলক্ষে সকলের পক্ষ থেকে সহযোগিতা করা, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা একযোগে কাজ করলে উপজেলায় একটি সুন্দর পরিবেশ তৈরী হবে। এছাড়াও কালীগঞ্জ কাপাসিয়া মোড় ও কালীগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় হতে সরকারি হাসপাতাল পর্যন্ত যত্রতত্র অনুমোদনহীন অটো ও মাহিন্দ্র রেখে যানজট সৃষ্টি করে। এতে জনসাধারণের চলাফেরা বিঘিœত হচ্ছে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *