সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের কাজ পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার

কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের কাজ পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের দীর্ঘদিন ধরে বন্ধ ও ধীরগতির সংস্কার কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫টার দিকে তিনি সরেজমিনে রাস্তার কাজ পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

জানা যায়, কালিগঞ্জ প্রধান সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে অসমাপ্ত অবস্থায় পড়ে ছিলো। ফলে ওই সড়কে যানবাহন চলাচলসহ সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।পরিদর্শনকালে স্থানীয়রা রাস্তা নির্মাণে ধীরগতি, নিম্নমানের ইট ব্যবহার এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সংশ্লিষ্ট ঠিকাদারকে নিম্নমানের ইট অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহার এবং আগামী দুই মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রয়োজন হলে এডিবির অর্থায়নে কালভার্ট নির্মাণ করা হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ থেকে বাঁশতলা পর্যন্ত সড়কের অধিকাংশ কাজ দুই বছর আগেই সম্পন্ন হলেও কালিগঞ্জ সদর থেকে প্রায় দুই কিলোমিটার অংশের কাজ বাকি ছিল। এই অংশের উন্নয়নে প্রায় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না করে ঠিকাদার কাজ ফেলে চলে যায়। পরে পুনরায় কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ফজর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, জামায়াত নেতা সিরাজুল ইসলাম ও আবু ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মো. আব্দুল্লাহ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম, স্থানীয় বাসিন্দা লজিবুর রহমান, আবু সাঈদ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *