নিজস্ব প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষের স্বামী বাবু বিদ্যুৎ ঘোষ সকলকে কাঁদিয়ে পরলোক গমন করেছেন।
সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের মৃত কালি কৃষ্ণ ঘোষের ছেলে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন শারীরিক অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন হঠাৎ শুক্রবার (৫ মে) ভোর ৪ টার দিকে উপজেলার দলবাড়িয়া ইউনিয়নে নিজস্ব বাসভবনে তিনি পরলোক গমন করেন।
তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply