সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন 

কালিগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রবিবার (১১জুলাই-২৬) বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহা আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান প্রমূখ। বক্তারা কালিগঞ্জ হাসপাতালে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে উপজেলা ইউএইচএ কিংবা তার কোন প্রতিনিধি না থাকায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রমে সাতক্ষীরা জেলার মধ্যে কালিগঞ্জ উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এছাড়া শ্রেষ্ঠ মাঠ কর্মীর পুরস্কার পেয়েছে কালিগঞ্জ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়, তারা হলেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী এফ ডব্লিউ বি শামসুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক মথুরেশপুর ইউনিয়ন শাহ আলম, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রহিমা খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কেন্দ্র চাম্পাফুল ইউনিয়ন আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ কেন্দ্র তারালি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নলতা ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের পরিদর্শক, মাঠকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *