সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ নারী আটক

কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ নারী আটক

 

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু সহ এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আশরাফ হোসেনের বাড়িতে এই অভিযান চালিয়ে ৬ ড্রাম ভেজাল মধুসহ ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত ৪ বস্তা চিনি, চিনির মিশ্রন তৈরি করার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা, ক্যামিক্যাল উদ্ধার করা হয়।

এ সময় কৃষ্ণনগর ইউনিয়নের মো. কামাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগমকে আটক করা হয়।
শুক্রবার সকালে কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান, উপপরিদর্শক মিলন বিশ্বাস ও হাফিজুর রহমান প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত ৪ বস্তা চিনি, চিনির মিশ্রন তৈরি করার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা, ক্যামিক্যাল উদ্ধার করা হয়। জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষ ২৫ হাজার টাকা।

সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরী করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তার আসামীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *