সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে ২ কোটি টাকা ব্যায়ে সুপেয় পানির প্রকল্পের কাজ সম্পন্ন

কালিগঞ্জে ২ কোটি টাকা ব্যায়ে সুপেয় পানির প্রকল্পের কাজ সম্পন্ন

ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জ:

সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মোসলেমের হাটখোলা প্রাঙ্গনে ২ কোটি টাকা ব্যায়ে পানির প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকালে জাপান সরকারের আওতাধীন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সিস্টের এর অর্থায়নে প্রকল্পের কাজ শেষে কাগজপত্র ও চাবি কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এসময় তিনি বলেন, ২১ টি সুপেয় পানি প্রকল্পের কাজ বাংলাদেশে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তারমধ্যে কালিগঞ্জে একটি।

আমার পিতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এবং আমার বড় ভাই কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনের ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রকল্পের কাজ শুরু হয়।
দীর্ঘদিন পর ৩৬ টি গুনাগুন সম্পন্ন এ সুপেয় পানি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পের পানি বিক্রির লাভের টাকা স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদের ফান্ডে জমা হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন
ঠিকাদার প্রতিষ্ঠান ফিউচারবাড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর সাইট ম্যানেজার হাদিতো কাওয়াকামি, সহকারী সাইট ম্যানেজার মোহাম্মদ ইমরান হোসেন,কোকুশাই কোগিও কোম্পানি লিমিটেড এর কনসালটেন্ট মাশাহিরো কাউয়ামতো ও মোহাম্মদ নূর আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *