সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে হামলা চাঁদাবাজি ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা কয়রার খেওনা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন জেলা জামায়াতের সেক্রেটারী  কালিগঞ্জ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন, পরীক্ষা উপকরণ বিতরণ ​প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জি. এম আব্দুল ওহাব এর চারা বিতরণ উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণের কর্মসূচির ঘোষণা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন, নীলডুমুরের ঐশীর সাফল্যে আনন্দের জোয়ার নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ 
কালিগঞ্জে হামলা চাঁদাবাজি ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা

কালিগঞ্জে হামলা চাঁদাবাজি ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে হামলা, চাঁদাবাজি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনতাই, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগে বিজ্ঞ আমলী আদালত-২, কালিগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী উপজেলার দুদলী গ্রামের বাসিন্দা ও দুদলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়ত আলী (৪৪)। তিনি সৈয়দ রমজান আলীর ছেলে।

আদালতে দাখিল করা মামলায় রতনপুর ইউনিয়নের শিবপুর এলাকার শারাবান তাহুরা, খুলনা সদর থানার ৭৬ স্যার ইকবাল রোড এলাকার সাইদ আহমেদ তারিক, কালিগঞ্জ উপজেলার দেয়া গ্রামের সংকর ঘোষ ও সন্দীপ ঘোষ, দুদলী গ্রামের তানিয়া সুলতানা ইতিসহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৪ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে দুদলী ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় বাদীর পথরোধ করে একটি সাদা মাইক্রোবাসে আসা কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র ও কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরে তিনি গুরুতর আহত হন। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বাদীর দাবি, হামলার সময় তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা এবং প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা, ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করলেও মামলা রেকর্ড না হওয়ায় ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হন। এছাড়া, গত ২৬ এপ্রিল ২০২৬ সকালে বাজারগ্রাম ডাকবাংলা মোড় এলাকায় সংঘটিত আরেকটি ঘটনায় আসামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আপত্তিকর, মানহানিকর ও বর্তমান সরকারবিরোধী উসকানিমূলক পোস্ট প্রকাশ, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বাদীর এক আত্মীয়ের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়। মামলার বাদী আরও উল্লেখ করেন, এর আগে গত ২০ জুন ২০২৬ দুদলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং পরিত্যক্ত অবস্থায় ককটেল রেখে যাওয়ার ঘটনাও ঘটে। তার অভিযোগ, ইতালি প্রবাসী আহসান-উল হাবিবের নেতৃত্ব বা ইন্ধনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও তিনি দাবি করেন।

মামলার আবেদনে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৩৮৫, ৫০০, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী আদালতের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *