সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন
কালিগঞ্জে হাজী তফিল উদ্দিন মাদ্রাসায় সাবেক বস্ত্রমন্ত্রী’র মৃত্যুবার্ষিকী পালন

কালিগঞ্জে হাজী তফিল উদ্দিন মাদ্রাসায় সাবেক বস্ত্রমন্ত্রী’র মৃত্যুবার্ষিকী পালন

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সাবেক বস্ত্রমন্ত্রী এ্যাডঃ এম মনসুর আলীর মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে সুপার মাওঃ শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতার পুত্রবধূ সেতারা নাসরিন নিশি, ম্যানেজিং কমিটির সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বিএনপির কুশুলিয়া সভাপতি হাসানুর রহমান, বিএনপি নেতা খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন
মাওলানা ফারুক হোসেন। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মুনসুর আলী নারী শিক্ষার জন্য ও নারী জাগরণের লক্ষ্যে তার পিতার নামে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে মাদ্রাসার কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *