সংবাদ শিরোনামঃ
কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, ভিত্তিহীন তথ্য এলাকা জুড়ে তীব্র ক্ষোভ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগরে এক সন্তানের জননী কাকা শশুরের সাথে নগদ টাকা গহনা নিয়ে উধাও, থানায় লিখত অভিযোগ  দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।  কালিগঞ্জে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড     দেবহাটায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” প্রকল্পের আয়োতায় উঠান বৈঠাক দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন সাতক্ষীরা তে ৩৩ লক্ষ টাকা ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
কালিগঞ্জে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা

কালিগঞ্জে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা

মাসুদ পারভেজঃ

কালিগঞ্জে হাসান গাজী (১৪) নামে স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার নলতা ইউনিয়নের খানজিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে নিজ কক্ষের দরজা বন্ধ করে বিষপান করে হাসান। ৪ টার দিকে ঘরের ভিতরে অচেতন অবস্থায় হাসানকে দেখতে পেয়ে দ্রুত নলতা চৌমুহনীতে অবসরপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার শংকর কুমার পালের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বুধবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ নলতার কদমতলায় অবস্থিত নানা শাহাজান কারিকরের বাড়িতে রয়েছে। স্কুলছাত্র হাসান গাজী কী কারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *