সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে হামলা চাঁদাবাজি ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা কয়রার খেওনা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন জেলা জামায়াতের সেক্রেটারী  কালিগঞ্জ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন, পরীক্ষা উপকরণ বিতরণ ​প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জি. এম আব্দুল ওহাব এর চারা বিতরণ উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণের কর্মসূচির ঘোষণা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন, নীলডুমুরের ঐশীর সাফল্যে আনন্দের জোয়ার নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ 
কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা সফলভাবে উদযাপন করার লক্ষ্যে কা‌লিগঞ্জ উপ‌জেলা বিএন‌পি`র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, কৃৃষ্ণনগরের সভাপতি আল মাহমুদ ছট্টু, বিষ্ণুপুরের সহ সভাপতি মেহেদী হাসান বাবু, দঃ শ্রীপুর সভাপতি জুলফিক্কার আলী সাপুই, কুশুলিয়ার সভাপতি হাসানুর রহমান, মৌতলা সভাপতি শেখ আলমগীর হোসেন, রতনপুরের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সেক্রেটারী ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়ার সভাপতি শেখ গোলাম মোস্তফা, মথুরেশপুরের সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, তারালীর সভাপতি আরশাদ আলী, নলতার সভাপতি ওসমান, ভাড়াশিমলার সভাপতি আফছার আলী, উপজেলা জিয়া পরিষদের সেক্রটারী নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা তাতিদলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাবেক সেক্রটারী রেদাওয়ান ফেরদৌস রনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম প্রমুখ। এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কেন্দ্রের নির্দেশনায় ১৬ই জুলাই রথযাত্রা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে করার জন্যে সকলে মিলে নর্বাত্মক সহযোগীতা করতে হবে। বিএনপিকে তৃণমূলে সংগঠিত করতে ভেদাভেদ ভূলে শহীদ জিয়ার আদর্শকে আগলে ধরে এগিয়ে যেতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার কোনো প্রেতাত্মা যেনো কালিগঞ্জে মিছিল, মিটিং ও সভা না করতে পারে সেদিগে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিগতদিনে আমাদেরকে তাড়িয়ে ধরে পুলিশে দিয়েছিলো আওয়ামীরা। দেয়ার হাকিম ও তার জামাই বাবলা ঘোষসহ আওযামী দোসররা কালিগঞ্জে সর্বশেষ ২০২৪ সালে আমাকেসহ অনেকের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে দিয়েছিলো আজও তার অধরা। তাদেরকে চিহৃিত করে করে আগামীদিনে মামলা দিয়ে জেলে পাঠাতে হবে। নিষিদ্ধ এ দলের কারোর সাথে আপোষ নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *