সংবাদ শিরোনামঃ
শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান
কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন চাচাকে কুপিয়ে জখমের ঘটনায় ভাইপো আটক

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন চাচাকে কুপিয়ে জখমের ঘটনায় ভাইপো আটক

 

ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জঃ

কালিগঞ্জে জমি আত্মসাৎ এর ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন আপন ছোট চাচাকে ঘরে আটকে রেখে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় মেহেদী হাসান ওরফে রোমান নামে ১ এক জনকে আটক করেছে পুলিশ।

উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামে গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আটকৃত মেহেদী হাসান ওরফে রোমান (২৫) উপজেলার বন্দকাটি গ্রামের মৃত মোয়াজ্জিন মোড়লের ছেলে।

উক্ত ঘটনায় হাসপাতালে ভর্তি গুরুতর আহত মানসিক ভারসাম্যহীন মোশারফ মোড়লের ভগ্নিপতি কালিকাপুর গ্রামের গ্রাম্য ডাক্তার অলিউল্লাহ বাদী হয়ে শনিবার থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে।

থানা সূত্রে এবং বন্ধকাঠি গ্রামের গ্রাম্য পুলিশ নুর ইসলাম, ইউপি সদস্য খলিল সরদার, লাইলী পারভীন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, বন্দকাটি গ্রামের মৃত মনসুর আলী মোয়াজ্জিন মোড়ল এবং মোশারফ মোড়ল নামে ২ ছেলে এবং ৪ কন্যা রেখে মারা যায়। বাবার মৃত্যুর আগে ভূমি খোর মোয়াজ্জিন মোড়ল বাবার নিকট থেকে সব সম্পত্তি লিখে নিয়ে আত্মসাৎ করে। বাবার রেখে যাওয়া ছোট পুত্র মোশারফ মোড়লের নামে ৮৫ বিঘা সম্পত্তি বড় ভাই মোয়াজ্জেম মোড়ল এবং তার পুত্র মেহেদী হাসান রোমান, রাসিক মোড়ল কৌশলে লিখে নেয়। বিষয়টি জানাজানি হওয়ার পরে শুক্রবার রাত আনুমানিক৮টার সময় পূর্ব পরিকল্পিতভাবে মানসিক ভারসাম্যহীন চাচা মোশারফ কে একটি ঘরে আটকে রেখে মেহেদী হাসান রোমান তার ভাই রাসিক মোড়ল তার মা নাসরিন নাহার, রাইসুল গাজী, ইতি পারভিন মিলে বেধড়ক কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ওই সময় গ্রামবাসীর খবরে স্থানীয় গ্রাম্য পুলিশ নুর ইসলাম, ইউপি সদস্য খলিল সরদার, লাইলী পারভিন সহ গ্রামবাসী রক্তাক্ত আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে এবং ঘটনাস্থল থেকে মেহেদী হাসান রোমানকে আটক করে পুলিশের সোপাদ্ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার্স ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানান, উক্ত ঘটনায় মামলা নিয়ে ১জনকে আটক করা হয়েছে বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *