সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালু উত্তোলন মেশিন জব্দ

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালু উত্তোলন মেশিন জব্দ

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে অবৈধ বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার (১০ মে) দুপুর ২ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের তালতলা বিলের কৃষি জমি থেকে ফতেপুর গ্রামের বুলুর অবৈধ বালি উত্তোলন এ ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী।

ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে তালতলা বিলের কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযানের খবরে তারা ড্রেজার মেশিন এবং বালু ফেলে পালিয়ে যায়।

তিনি জানান, ইউএনও স্যারের নির্দেশে ১টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পরে ওই জব্দকৃত মেশিনটি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *