সংবাদ শিরোনামঃ
কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, ভিত্তিহীন তথ্য এলাকা জুড়ে তীব্র ক্ষোভ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগরে এক সন্তানের জননী কাকা শশুরের সাথে নগদ টাকা গহনা নিয়ে উধাও, থানায় লিখত অভিযোগ  দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।  কালিগঞ্জে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড     দেবহাটায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” প্রকল্পের আয়োতায় উঠান বৈঠাক দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন সাতক্ষীরা তে ৩৩ লক্ষ টাকা ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
কালিগঞ্জে বোনকে হত্যার ঘটনায় ভাই, ভাইপো সহ আটক ৩

কালিগঞ্জে বোনকে হত্যার ঘটনায় ভাই, ভাইপো সহ আটক ৩

স্টাফ রিপোর্টারঃ

আনজু আরা বেগম (৪০) নামে ১ মানসিক ভারসাম্যহীন বিধবা বোনকে পিটিয়ে হত্যার ঘটনায় ভাই, ভাইপো সহ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ এপ্রিল) বেলা ৯ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব পানিয়া শেখ পাড়া এলাকায়।

নিহত আনজু আরা বেগম পূর্ব পানিয়া গ্রামের মৃত আহসানুল্লাহ এর মেয়ে এবং শ্যামনগর উপজেলার মৃত নজরুল হাওলাদারের স্ত্রী।

পুলিশের হাতে জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতরা হলো নিহত বিধবার ভাই আব্দুল মজিদ(৫৭) তার ছেলে আবু হাসান(৩০) এবং অপর ভাই আব্দুল আলীমের ছেলে আজিজুর রহমান(২৪)।

ঘটনার পরপরই খবর পেয়ে বেলা ১ টার সময় থানার পুলিশ পরিদর্শক তদন্ত এবাদ আলীর নেতৃত্বে উপ পরিদর্শন মোরশেদ আলী, শাহাদাৎ আলী, মিলন, আশিস ও নকিব পান্নুসহ ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে ওই সময় সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।

পূর্ব পানিয়া গ্রামের মাসুদ, হামিদ ও জাহিদসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায়, নিহত বিধবা আনজু আরা বেগম মানসিক ভারসাম্যহীন থাকায় প্রায় মানুষের সঙ্গে মাঝে মাঝে দা ছুরি হাতে নিয়ে মারার জন্য উদ্যত হতো।( রবিবার সকাল ১০টার সময় আনজু আরা বেগম হাতে ছুরি নিয়ে মারতে উদ্যত হয় ওই সময় তার ভাই আব্দুল মজিদ এবং ভাইপো হাসান আলী বাধা দেয়। পরে তাকে পিটাতে পিটাতে ঘরের ভিতরে আটকে রাখে পরে সেখানেই তার মৃত্যু দেহ পাওয়া যায়)।

তাৎক্ষণিকভাবে ঘটনা ধাবাচাপা দেওয়ার জন্য তার ভাই আব্দুল মজিদ এবং ভাইপো হাসান মিলে দ্রুত কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার এক’ মাত্র পুত্র জাহিদ হোসেন লেপ তোষকের কাজ করতে বাহিরে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইবাদ আলী সাংবাদিকদের জানান, নিহত আঞ্জুমান আরা বেগমের শরীরে একাধিক স্থানে আঘাতে চিহ্ন থাকায় তাদেরকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দূষিতের বিরুদ্ধে মামলা এবং
আটক করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *