সংবাদ শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবসে দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামায়াতের মানববন্ধন কর্মসূচী পালন শ্যামনগর মুন্সীগঞ্জে সাইদারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত ‎কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ সাতক্ষীরার আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  তীব্র গরমে নাজেহাল উপকূলবাসী, বৃষ্টির অপেক্ষায় দিন গুণছেন খেটে খাওয়া মানুষ জাল দলিল সৃষ্টিকারীর দৌরাত্ম্যের বিরুদ্ধে ফুঁসছে ভুক্তভোগী শহিদুল সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাত বাহিনী সদস্য আটক
কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামায়াতের মানববন্ধন কর্মসূচী পালন

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামায়াতের মানববন্ধন কর্মসূচী পালন

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
“একটাই পৃথিবী, আসুন বাঁচি প্রকৃতির ছাদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ জুন) কালিগঞ্জের ফুলতলা মোড়ে বিকাল ৫ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতি এবং যুব বিভাগের উপজেলা টিম সদস্য শেখ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রটারী জামাল ফারুক, উপজেলা যুব বিভাগের টিম সদস্য জাহাঙ্গীর আলম, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মাসুদ রানা, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি আবুল বাশার প্রমুখ। বক্তারা প্লাস্টিক বর্জন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, নদী ও জলাশয় রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বন ও বন্যপ্রানী সংরক্ষণ এবং পরিবেশ দূষণ রোধে টেকসই কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সরকারের জরুরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *