সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে বাইসাইকেল চুরির সময় হাতেনাতে আটক ১

কালিগঞ্জে বাইসাইকেল চুরির সময় হাতেনাতে আটক ১

বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে বাইসাইকেল চুরির সময় মুরশিদ সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৬ টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সম্মুখে। আটক মুরশিদ সরদার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারকোলি গ্রামের মরহুম ফজর আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন বাজার মোড়ে ভাজা বিক্রেতা ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিল মুরশিদ। তাৎক্ষণিভাবে বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ধাওয়া করে ওই সাইকেল চোরকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে চোরকে থানায় নিয়ে আসে।

এর আগে মঙ্গলবার একই স্থান থেকে উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম আরশাদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০) এর বাইসাইকেল চুরি হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছে। এছাড়াও গত শুক্রবার আলমগীর হোসেন (৫২) নামে এক দলিল লেখকের সাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *