সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
কালিগঞ্জে নাশকতার মামলায় দুই ইউপি সদস্যসহ ১৭ জন গ্রেফতার

কালিগঞ্জে নাশকতার মামলায় দুই ইউপি সদস্যসহ ১৭ জন গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার মামলায় দুই ইউপি সদস্যসহ বিএনপি ও জামায়াতের ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে কৃষ্ণনগর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য ও শিক্ষক ইউসুফ আলীসহ ৪ জন জামায়াতের এবং ১৩ জন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান জানান, পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওসমান গণি, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, তারালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৩ জনকে আটক করেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ১৭ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেফতার করে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *