সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে চুরি হওয়ার পরপরই মোটরসাইকেল উদ্ধার, চোর আটক

কালিগঞ্জে চুরি হওয়ার পরপরই মোটরসাইকেল উদ্ধার, চোর আটক

মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ

কালিগঞ্জে প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পরপরই পুলিশি তৎপরতায় মোটর সাইকেল উদ্ধার ও চোর আটক হয়েছে। আটককৃত চোরের নাম আব্দুল্যাহ গাজী (৩০)। সে উপজেলার তারালী গ্রামের মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টার দিকে গ্রাম ডাক্তার কার্ত্তিক চন্দ্রের তারালী বাজারে অবস্থিত চেম্বারের সামনে থেকে তার মালিকানাধীন একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় গ্রামডাক্তার কার্ত্তিক চন্দ্র বাদী হয়ে থানায় অভিয়োগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক মিলন বিশ্বাযসহ পুলিশ সদস্যরা মোটরসাইকেল উদ্ধারে তৎপর হয়। অভিযোগ পাওয়ার ৩ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের ফুলতলা মোড় থেকে চোর আব্দুল্যাহ গাজীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আব্দুল্যাহ গাজীর বাড়ি থেকে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। আটককৃত চোরকে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *