সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
কালিগঞ্জে চুরিকৃত ৮টি বাইসাইকেলসহ আটক- ২

কালিগঞ্জে চুরিকৃত ৮টি বাইসাইকেলসহ আটক- ২

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বাইসাইকেল চুরির অভিযোগে শফিকুল সরদার ও তার সহযোগী জাকির সরদারকে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।

পরে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে ৮ টি বাইসাইকেল ও বেশকিছু যন্ত্রাংশ।

নলতা মোবারক নগর বাজার কমিটির সভাপতি আনিসুজ্জামান খোকন জানান, বিগত কয়েকদিনে নলতা বাজার থেকে ১৫ থেকে ১৬ টি সাইকেল চুরি হয়েছে। গত সপ্তাহে নলতা বাজারের মোহাম্মাদীয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদের ছেলে আহছান হাবিবের সাইকেল চুরি হয়। সিসি ক্যামেরার ভিডিও দেখে শনাক্ত হয় চোর। ভিডিও ফুটেজ অনুযায়ী

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মৃত শামসুর সরদারের ছেলে শফিকুল সরদারকে (৩৫) দেখতে পেয়ে তাকে আটক করেন নলতা বাজারের চা বিক্রিত ফারুক হোসেন। নলতা মোবারক নগর বাজার কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শফিকুল সরদার সাইকেল চুরির কথা স্বীকার করে। এ সময় তার কাছে ছিল সাতক্ষীরা শহর থেকে সদ্য চুরিকৃত ১টি সাইকেল। এছাড়া বিভিন্ন স্থান থেকে চুরিকৃত ৭ টি সাইকেল নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে জাকির সরদারের (৫২) বাড়িতে আছে বলে জানায় শফিকুল।

পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য শামীম হোসেনের সহায়তায় জাকির সরদারের বাড়ির দুটি কক্ষ থেকে ৭ সাইকেলসহ বিপুল পরিমাণ বাইসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার হয়।

ইউপি সদস্য শামীম হোসেন জানান, জাকিরের বাড়ি থেকে আটককৃত ৮টি সাইকেলের মধ্যে একটি সাইকেল ব্যবসায়ী আহছান হাবিবের। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি সাইকেল ও বিপুল পরিমাণ বাইসাইকেলের যন্ত্রাংশসহ সাইকেল চোর শফিকুল ও তার সহযোগী জাকির সরদারকে থানায় নিয়ে আসেন।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *