সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশঃ ১ জনের কারাদণ্ড

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশঃ ১ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে তপণ মন্ডল (৩২) কে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত ২৫ কেজি পুশ চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত তপন মন্ডল উপজেলার দলবাড়িয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত পরিমল মন্ডলের ছেলে।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ জন চিংড়ি ব্যবসায়ীকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *