সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
কালিগঞ্জে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আটক- ৩

কালিগঞ্জে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আটক- ৩

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যাব ও পুলিশের পৃথক দুটি অভিযানে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের লক্ষণ কুমার মন্ডলের ছেলে শ্রী প্রভাস কুমার (৪৫), ধলবাড়ি ইউনিয়নের রত্নেশ্বরপুর গ্রামের আব্দুল সাত্তার গাজীর ছেলে শাহিনুর আলম(৩৫) ও কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের জাহিদুর রহমান গাজীর ছেলে মাহিম গাজী (১৮)।
থানা সুত্রে যানাজায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক সাইমুন ঢালীর নেতৃত্বে পুলিশ মথুরেশপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় চিংড়া গ্রামের জনৈক হারাধন ক্ষৈত্রির বাড়ির সামনে থেকে শ্রী প্রভাস কুমার মন্ডলের হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে এক কেজি গাজা ও ১’শ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

পঅপর দিকে গত রবিবার (২৩ জুলাই)বিকাল ৫ টার দিকে র‌্যাব- ৬ সাতক্ষীরার একটি আভিযানিক দল উপজেলার ধলবাড়ি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় ধলবাড়িয়া গ্রামের জনৈক শোকর আলী সরদারের বাড়ীর সামনে থেকে ৪’শ ৪৫ পিস ফেনসিডিলসহ শাহিনুর আলম ও মাহিম গাজীকে আটক করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ী প্রভাস কুমার মন্ডলকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব বলেন, আটক আসামিদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *