সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন
কাপাসডাঙ্গা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত

কাপাসডাঙ্গা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা : শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরার তালা উপজেলায় বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় চলতি দায়িত্বে প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তিকা মন্ডলকে সভাপতি ও ৯ম শ্রেণির রত্না মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।

সততা সংঘ ও পরামর্শ কাউন্সিল পুনর্গঠন পরবর্তী পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় পরামর্শক কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।সততা সংঘের পরামর্শক কাউন্সিল সদস্য সহকারি শিক্ষক বিশ্বনাথ সরকার সমন্বয় করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *