সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কলারোয়ায় ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলি, আটক ৬, একজন গুলিবিদ্ধ, অস্ত্র-গুলি উদ্ধার

কলারোয়ায় ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলি, আটক ৬, একজন গুলিবিদ্ধ, অস্ত্র-গুলি উদ্ধার

সোহারাফ হোসেন সৌরাভ কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। এসময় আটক ডাকাত দলের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আহত হয়েছে পুলিশের চার সদস্য।

সোমবার (৬ মার্চ) ভোররাতে সাতক্ষীরা-কলারোয়া সড়কের কোয়ার্টার মোড়ে এই ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, রাতে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা পরিবহনে ডাকাতির লক্ষ্যে কিছু দুর্বৃত্ত প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সাতক্ষীরা-কলারোয়া সড়কের কোয়ার্টার মোড়ে পৌঁছে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুটি প্রাইভেটকার কে চ্যালেঞ্জ করি। এসময় প্রাইভেট কার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জবাবে পুলিশও পাল্টা গুলে ছোড়ে। এসময় ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে আটক করা হয়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া আটক ডাকাত দলের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানকালে তিনি নিজে, কলারোয়া থানার ওসি, এএসআই আনোয়ার ও কনস্টেবল রাজীব মীর আহত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *