সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রা বেদকাশী সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে গরান কাঠ জব্দ করেছে বনবিভাগ

কয়রা বেদকাশী সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে গরান কাঠ জব্দ করেছে বনবিভাগ

কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী গ্রাম থেকে সুন্দরনের কর্তন নিষিদ্ধ ৪০০ পিস গরান কাঠ জব্দ করেছে বন বিভাগ। গতকাল সোমবার দুপুর ২টার দিকে ওই গ্রামের বিপুল সরকারের ঘের সংলগ্ন এলাকা থেকে এই গাছ উদ্ধার করে বন বিভাগের কোবাদক  ষ্টেশনে নেওয়া হয়েছে। সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দক্ষিন বেদকাশী গ্রামের বিপুল সরকারের মৎস্য ঘের থেকে সুন্দরবন থেকে গরানের কচা এনে মজুত করা হয়েছে। এগুলো বিপুলের ঘেরে ব্যবহার করা হবে বলে জানতে পারি এবং তার ঘেরের রাস্তায় ও গরানের কচা ব্যবহার করে ব্যাড়া দেওয়া কিছু কচাও জব্দ করি।
দুপুর ২ টার দিকে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪০০ পিস গরান কাঠ পাওয়া যায়। কাঠগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত বিপুল সরকার বলেন, আমার ঘেরের পাশে নজরুল খাঁর পুকুর থেকে এ গরান কচা জব্দ করে আমাকে ফাসানোর চেষ্টা করছে। এ ছাড়া নয় মাসে আগে সুন্দরবন থেকে একটি বন্য শুকুর লোকালয়ে প্রবেশ করে। শুকুরটি আমার মাকে কামড় দিলে এলাকাবাসী জোড় হয়ে শুকুরটি মেরে ফেলে। ঐ মামলায় আমাকে আসামী করা হয়। সেখান থেকে কোবাদক স্টেশন কর্মকর্তা আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *