সংবাদ শিরোনামঃ
কয়রায় ভাগবা এইচ,বি, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন  সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর,সভাপতি পদে সামিউল আজম ইমাম মনিরকে বিজয়ী করার আহ্বান গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন মাংস ব্যবসায়ী আটক কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন  
কয়রায় ভাগবা এইচ,বি, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ 

কয়রায় ভাগবা এইচ,বি, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ভাগবা এইচ.বি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির মানবিক শাখার মেধাবী ছাত্র মো. নয়ন হোসেন মুবিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার পিতা মো. তাজউদ্দীন সরদার। তিনি বলেন, ভাগবা গ্রামে মাদক সেবনের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে মামুন নামের এক কিশোরকে মারপিট করে আহত করার ঘটনায় তার ছেলে নয়নকে জড়িয়ে ভুল ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।

​প্রকৃত ঘটনা তুলে ধরে তিনি বলেন, “আমার ছেলে এই ঘটনার সাথে বিন্দুমাত্র জড়িত নয়। সে তার স্কুল ও পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। একটি কুচক্রী ও অসাধু মহল আমার ছেলের সম্মান ক্ষুণ্ন করতে এবং তার ভবিষ্যৎ জীবন নষ্ট করার অসৎ উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ করে এই সংবাদ প্রকাশ করিয়েছে।”

​তিনি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। একই সাথে মেধাবী এই শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচারের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *