কয়রা (খুলনা) প্রতিনিধি:
ঘড়ির কাটায় ঠিক বিকেল ৪টা। নেতাকর্মী ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. জুবায়ের রহমান।
বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক মসজিদকুড় ব্রিজ এলাকা থেকে এই মোটর সাইকেল শোডাউনটি শুরু হয়। এতে চার শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোডাউনটিকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী এবং বিভিন্ন বয়সের মানুষ এই শোডাউন উপভোগ করেন।
শোডাউনটি আমাদী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমাদী বাজারে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত জমায়েত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
শোডাউনে অংশ নেওয়া মসজিদকুড় গ্রামের যুবক মো. হযরত সানা বলেন, “জুবায়ের ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদী ইউনিয়নকে একটি সুন্দর ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।”
একই গ্রামের বাসিন্দা মো. মুজাহিদ সানা বলেন, “আমি খুলনা শহরে থাকি। জুবায়ের ভাইয়ের এই কর্মসূচি ও লোকমুখে তাঁর জনকল্যাণমূলক কাজের কথা শুনে বাড়িতে এসেছি। এ ধরনের নেতৃত্বই পারে আমাদীকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে।
আমাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ জুবায়ের রহমান বলেন, “সাধারণ মানুষের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদী ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, দল থেকে আমি মনোনয়ন পেলে ইনশাআল্লাহ বিজয়ী হবো।
Leave a Reply