সংবাদ শিরোনামঃ
ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ
কয়রায় পিপলস ফোরামের কমিটি গঠন মনি সভাপতি ও লিটন সম্পাদক নির্বাচিত

কয়রায় পিপলস ফোরামের কমিটি গঠন মনি সভাপতি ও লিটন সম্পাদক নির্বাচিত

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন রক্ষায় বন বিভাগের সহয়তায় গঠিত পিপলস ফোরাম (পিএফ) কমিটির ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৩১ মে বেলা ১১ টায় কাশিয়াবাদ স্টেশনের হলরুমে সুন্দরবন খুলনা রেঞ্জের উদ্যোগে ও প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগিতায় এ কমিটি গঠন করা হয়। পিপলস ফোরামের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুন্দরববন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসসিএফ) এজেডএম হাছনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি অসিত কুমার মন্ডল, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী ও বানিয়াখালী স্টেশন কর্মকর্তা একেএম আবু সাইদ। সিএমসির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সাইট অফিসার মোঃ আলাউদ্দিন, বন কর্মকর্তা মোশারাফ হোসেন, মোঃ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, সুরেশ চন্দ্র মিস্ত্রী, মনিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান,মোঃ মেজবাউল হক, ভিসিএফ প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন, আশরাফ আলী, মোঃ আনিস মোল্যা, সাবিনা খাতুন প্রমুখ। আলোচনা শেষে মোল্যা মনিরুজ্জামান মনিকে সভাপতি ও মিজানুর রহমান লিটনকে সাধারন সম্পাদক এবং আশরাফ আলীকে কোষাধাক্ষ্য করে ১১ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী গঠন করা হয়। অনুষ্ঠানে বন বিভাগের বিভিন্ন স্টেশন কর্মকর্তা, টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, সিএমসির সদস্য সহ ৭৮ টি ভিসিএফ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *