সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
কয়রায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কয়রায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়”বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ,বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় কয়রা উপজেলা ও চৌকি লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র সহকারী জজ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম, শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাঃ আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, ওসি তদন্ত মোঃ ইব্রাহিম আলী, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী উপজেলা ফিল্ড অফিসার মোঃ মহিনুর রহমান, সুধী সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,সমাজের নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের বেশিরভাগ মানুষেরা রাষ্ট্রের প্রতি তাদের অধিকার ও আইন সম্পর্কে জানেনা। অধিকাংশ মানুষই লিগ্যাল এইড সম্পর্কে জানেনা তাই তারা দিনের পর দিন বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন।লিগ্যাল এইড সম্পর্কে জানলে মানুষের অনেক হয়রানি কমে যাবে।সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে।আর্থিক অসচ্ছলতার কারণে যারা মামলা চালাতে পারেনা শুধু তাদের জন্য না,সকলের জন্যই লিগ্যাল এইড।লিগ্যাল এইড সম্পর্কে আইনগত সহায়তা পেতে সকলের দ্বারপ্রান্তে পৌছে দিতে প্রচার প্রচারনার জন্য আহ্বান জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *