সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় ইউপি চেয়ারম্যানের হাতে সার্ভেয়ার লাঞ্ছিত হওয়ার অভিযোগ

কয়রায় ইউপি চেয়ারম্যানের হাতে সার্ভেয়ার লাঞ্ছিত হওয়ার অভিযোগ

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলায় একটি খালের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হাতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আক্তারুজ্জানকে মারধর করার অভিযোগ উঠেছে।এ বিষয়ে সার্ভেয়ার আজ বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম জিয়াউর রহমান জুয়েল।তিনি কয়রার ১নং আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

অভিযোগে জানা গেছে,জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক আমাদী ইউনিয়নের খেওনা খালের সীমানা নির্ধারণের দায়িত্ব পান উপজেলা প্রকৌশলী।এই কাজে সহযোগীতা করার জন্য সার্ভেয়ারকে সাথে নেন। গত সোমবার(৩ এপ্রিল) বিকেলে সরজমিন পরিদর্শনে গেলে সার্ভেয়ারকে দেখে উত্তেজিত হয়ে যান চেয়ারম্যান। এসময় তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।একপর্যায়ে উপজেলা প্রকৌশলীর সামনে সার্ভেয়ারকে চেয়ারম্যান ও তার অনুসারীরা মারধর শুরু করেন।চেয়ারম্যান ও তার অনুসারীদের মারধরে সার্ভেয়ার আহত হন।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আক্তারুজ্জান বলেন,উপজেলা ইঞ্জিনিয়ার আমাদী ইউনিয়নের খেওনা খালের তদন্তে সহযোগীতার জন্য আমাকে সাথে নেন।ইঞ্জিনিয়ারের সাথে উভয় পক্ষের কথা শুনছিলাম এমন সময় চেয়ারম্যান সাহেব এসে খারাপ ভাষায় আমাকে গালিগালাজ শুরু করেন।এবং আমি এখানে কেনো এসেছি তা জানতে চান।গালিগালাজের বিষয়টি প্রমাণ রাখার জন্য আমি মোবাইল ফোনে ভিডিও করতে থাকি। এটা দেখে চেয়ারম্যান সহ তার সাথে থাকা লোকজনেরা আমাকে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে।আমার হাতে মুখে বুকে এবং গলার মারের চিহ্ন এখনো রয়েছে।

মারধরের বিষয়টি অস্বীকার করে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল বলেন,জেলা প্রশাসক উপজেলা ইঞ্জিনিয়ারের উপর খালের তদন্তের দায়িত্ব দিয়েছেন।কিন্তু তদন্তের সময় সার্ভেয়ারকে দেখে আমার মনে কেমন যেনো একটা খটকা লাগে।সার্ভেয়ারের সাথে কথোপকথনের সে ভিডিও করা শুরু করে।এই দেখে আমার অনুসারীরা সার্ভেয়ারের সাথে ধাক্কাধাক্কি শুরু করে। সার্ভেয়ারকে আমার কোনো লোকজনই মারপিট করেনি।

উপজেলা প্রকৌশলী দারুল হুদা জানিয়েছেন, খুলনা জেলা প্রশাসকের নির্দেশে ওই খালের তদন্ত করতে যাই।সহযোগীতার জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে সাথে নেই।
ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান সার্ভেয়ারকে সেখানে কেন আনা হলো জানতে চান। এ সময় সামান্য উত্তেজনা দেখা দেয়। চেয়ারম্যানের লোকজন সার্ভেয়ারকে মারধর করে সেখান থেকে বের করে দিতে চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে সকলে চলে যান। বিষয়টি ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান বলেন,ঘটনাটি জানার পর উপজেলা ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান ও সার্ভেয়ারকে নিয়ে গত মঙ্গলবার আমার কার্যালয়ে বসেছিলাম।যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক। এ বিষয়ে সার্ভেয়ার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন,এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি।বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *