সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
উলিপুরে এক যুবকের লাশ উদ্ধার

উলিপুরে এক যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে আরিফ হোসেন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ। মঙ্গলবার (০৭ মার্চ) বিকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের মধ্যবর্তি স্থান উলিপুরে কিশামত মালতিবাড়ী নামকস্থানে একটি পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় উলিপুর-কুড়িগ্রাম সড়কের পাশে একটি পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উলিপুর থানা পুলিশে খবর দেন। এরপর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। নিহত যুবক উলিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শিববাড়ী পাখিমারিরটারী এলাকার আফতাফ খলিফার ছেলে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। তাদের ধারনা দূর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখেন। এ কারনে লাশের দূর্গন্ধ ছড়িয়েছে। এদিকে মরদেহ পুকুরে ভেসে উঠার খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ তা দেখার জন্য সেখানে ভিড় করতে থাকেন।

এলাকাবাসী মেহেদী হাসান, সিরাজুল ইসলাম ও জুয়েল রানাসহ অনেকে জানান, দুইদিন পূর্বে (রোববার) সকালে শিববাড়ী বাজারে আরিফ হোসেনের সাথে তাদের দেখা হয়েছিল। ওই দিনের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত আরিফ পেশায় ট্রাক্টর চালক ছিলেন। তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।

ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান লাভলু পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান জানান, পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মার্চ) মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নির্ণয় করা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *