সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী”রহস্যময় গাবুরায় রোদেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প শাসক নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই” আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের  শ্যামনগর থানার ওসির সঙ্গে গাবুরা ইউপি মেম্বার প্রার্থী শাহাজান সিরাজের সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ধসে পড়া বেড়িবাঁধে জিও রোল স্থাপন
উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ধসে পড়া বেড়িবাঁধে জিও রোল স্থাপন

উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ধসে পড়া বেড়িবাঁধে জিও রোল স্থাপন

জহিরুল ইসলাম (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর উত্তরপাড়া এলাকার উপকূল রক্ষা বেড়িবাঁধের প্রায় ২০ ফুটজুড়ে আকস্মিক ধস নামায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বুধবার (১ জুলাই) গভীর রাতে এ ধসের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধসের কারণে বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে জোয়ারের পানির চাপে ধস আরও বিস্তৃত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ধসের খবর পেয়ে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ এবং পানি উন্নয়ন বোর্ডের দ্রুত সাড়ার ফলে শুক্রবার সকালে ধসে পড়া অংশে (জিও রোল) ফেলে প্রাথমিকভাবে ভাঙন রোধের কাজ শুরু করা হয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নেওয়ায় উপকূলীয় প্রেসক্লাব ও পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি একটি জরুরি উদ্যোগ। তবে স্থায়ীভাবে বাঁধ সংস্কার করা না হলে ভবিষ্যতে আবারও বড় ধরনের ভাঙনের ঝুঁকি থেকে যাবে। তাই দ্রুত টেকসই সংস্কারকাজ বাস্তবায়নের দাবি জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ধসে পড়া অংশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *