সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বন কর্মকর্তাকে বদলি

উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বন কর্মকর্তাকে বদলি

বাগেরহাট প্রতিনিধি.

অবৈধ ভাবে সুন্দরবনে মাছ ধরার অভিযোগে আটকের সময় বন বিভাগের মারপিটে নিখোঁজ জেলের মৃত্যুর ঘটনায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহবুব হাসানকে শরণখোলা রেঞ্জে বদলি করা হয়েছে। সেই সঙ্গে শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেবকে চাঁদপাই রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন মুঠো ফোনে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ এপ্রিল সুন্দরবনের করমজল এলাকায় মাছ ধরার সময় তিন জেলেকে আটক করে বন বিভাগ। এসময় হিলটন নাথ নামক এক জেলে নিখোঁজ হন। নিখোজের ৬দিন পরে ১৩ এপ্রিল রাতে নিখোঁজ ওই জেলের মরদেহ পাওয়া যায় বনের ভিতর।

নিহত জেলের পরিবারের দাবি, বন বিভাগের লোকজন হিলটনকে মারধর করে নদীতে ফেলে দেয়। নিখোঁজের ৬দিন পর করমজলের বনের ভেতর থেকে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে হিলটনের মরদেহ উদ্ধার হয়। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে হিলটনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

শুক্রবার বিকেলেই মোংলার চিলা এলাকায় নিজ বাড়িতে হিলটনের লাশের দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানা কোন মামলা দায়ের হয়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রশাসনিক কারণেই এসিএফ মাহবুব হাসানকে অন্যত্র বদলি করা হয়েছে। তাকে বদলি করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে এসিএফের দায়িত্বে দেওয়া হয়েছে, আর শরণখোলার এসিএফকে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *