সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
আশুলিয়ায় শিশুকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় শিশুকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ৩

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় মাদরাসার ছাত্রকে অপহরণের পর হত্যার করে লাশ বস্তাবন্দির ঘটনায় মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ার হোসেন (২০), সাকিব হোসেন (২৬) ও তামজিদ আহমেদ রাফি (১৪)।

র‌্যাব জানায়, গত ৭ মার্চ রাতে আশুলিয়ার টংগাবাড়ী থেকে শিশু তানভীর (৮) নিখোঁজ হয়। পরের দিন সকালে শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরিসহ র‌্যাব-৪ এ অভিযোগ দেন শিশুটির বাবা সোলায়মান। এরমধ্যে রাতে আশুলিয়ার টংগাবাড়ী এলাকা থেকে নিখোঁজ তানভীরের বস্তাবন্দী লাশ দেখতে পান স্থানীয়রা। পরে র‌্যাব-৪ শিশুটির মরদেহ সনাক্ত করে হত্যাকা-ের মূলহোতাসহ ৩ জনকে আটক করে।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আনোয়ারে সাথে শিশুটির বাবা সোলায়মানের লেনদেন নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে তাদের বাকবিত-ার জেরে সোলায়মানের শিশুপুত্র তানভীরকে অপহরণ করে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার জঙ্গলে নিয়ে গলাচেপে ধরে ও মাটিতে আছার দেয় আনোয়ার। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বাসায় ফিরে আসে। পরেরদিন ভোরে আসামিরা পুনরায় সেখানে গিয়ে লাশ বস্তাবন্দি করে সবজির গাড়ীতে করে টংগাবাড়ী এলাকায় রাস্তার পাশের ড্রেনে ফেলে দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *