সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় মকুলের থেকে পাওয়ার টাকা ফিরে পেতে এসপির কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর ভুয়া  নামজারি রদ রহিত করার জন্য উপজেলা সহকারী ভূমি অফিসে অভিযোগ শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী
আরবিজি কৈখালী কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অপারেশনে ১৪টি এয়ারগান গুলিসহ সরঞ্জামাদি উদ্ধার

আরবিজি কৈখালী কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অপারেশনে ১৪টি এয়ারগান গুলিসহ সরঞ্জামাদি উদ্ধার

এম এ হালিম শ্যামনগর থেকে।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) তারিখ আনুমানিক রাত ২ টায় আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও- নায়েব সুবেদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কৈখালী বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিনে এবং শুণ্য লাইন হতে আনুমানিক ২ কিঃ মিঃ পূর্ব দিকে কৈখালি এলাকার গোলাখালি নদীর পাড়ে চিংড়ি ঘেরে (জিআর নম্বর-০৫৩৫৪২ এমএস ৭৯-এফ/৪) একটি চোরাচালান বিরোধী বিশেষ অপারেশন পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গোলাখালি নদীর পাড়ে চিংড়ির ঘেরের কোনায় মাটির নিচে পুতে রাখা অবৈধভাবে ভারত থেকে আনয়নকৃত ১২টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, স্প্রীং ০৯টি, পিষ্টন হোল্ডার ৫০টি এবং এলকে রেঞ্জ ২২টি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ সত্তর হাজার দুইশত) টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। বলে জানান নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী এর অতিরিক্ত পরিচালক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিরএন।
তিনি আরো বলেন,নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে আমাদের এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। তাছাড়া গণমাধ্যমসহ সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *