সংবাদ শিরোনামঃ
যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন মারকাজুল আতা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 
আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ পালিত 

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ পালিত 

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরা শ্যামনগরে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার(২৩অক্টোবর) সকাল১০টা অনুষ্ঠিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য সিসামুক্ত পরিবেশ নিশ্চিত করা।
ইউনিসেফ এর সহযোগিতায়, বাস্তবায়নে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ।
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরসহ,দিনব্যাপী আয়োজনে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, তরুণ কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষভাবে, হাই-স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন। শিক্ষার্থীরা “সিসামুক্ত ভবিষ্যৎ চাই” শ্লোগানে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সচেতনতা ছড়িয়ে দেন।
এছাড়া, আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা একটি মারাত্মক বিষাক্ত ধাতু যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা জরুরি।কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *