সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন
আজ থেকে শুরু হলো সুন্দরবনে কাঁকড়া আহরণ

আজ থেকে শুরু হলো সুন্দরবনে কাঁকড়া আহরণ

Oplus_131072

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ
সুন্দরবনে পহেলা মার্চ থেকে আবার ও শুরু হলো জেলেদের কাঁকড়া আহরণ।
সরকারি প্রজ্ঞাপন জারি অনুযায়ী বছরের জানুয়ারী ও ফেব্রুয়ারী এ দু-মাস সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষেধাজ্ঞা থাকে।
পহেলা মার্চ সকাল থেকে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের স্টেশন থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণের জন্য জেলেরা বনে প্রবেশ করেছেন বলে জানান সাতক্ষীরা রেঞ্জ- এর বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।
তিনি আরো বলেন সুন্দরবনে দু-মাস কাঁকড়া প্রজননের কারণে, আহরণ করা নিষেধ থাকার পরে জেলেরা প্রথমেই জেলেরর তাদের চাহিদা অনুযায়ী কাঁকড়া আহরণ করতে পারবেব বলে আমরা আশাবাদী।
সুন্দরবনে দু-মাস কাঁকড়া আহরণের জন্য পাশ বন্ধ থাকায় সুন্দরবনবর্তি  উপকূলীয় অঞ্চলের জেলেদের খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে।
এবিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কাঁকড়া জেলে ফজলু গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সারাজীবন সুন্দরবনে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছি, তবে বছরে জানুয়ারী ও ফেব্রুয়ারী এ দু-মাস সুন্দবনে কাঁকড়া আহরণ করা নিষেধ থাকার কারণে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে। শনিবার পহেলা মার্চ হতে সুন্দরবনে কাঁকড়া আহরণ করার অনুমতি দিয়েছে আমরা বনবিভাগ হতে বৈধপাশ নিয়ে আজ বনে যাচ্ছি। সুন্দরবন সংলগ্ন গাবুরা ৯ নং সোরা গ্রামের আয়জুল গাজী, সাইফুল ইসলামসহ কয়েক জন কাঁকড়া আহরণকারিদের সাথে কথা বলে জানাযায় দ-মাস পাশ বন্ধ থাকায় সুন্দরবনে প্রবেশ করতে না পারায় আর্থিক ভাবে অনেকটায় সংকটে পড়তে হয়েছে, তবে দু-মাস পরে আজ বৈধ পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *