সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক স্পাইন সার্জারি বিষয়ক সেমিনারে যোগ দিবেন ডাঃ পলাশ

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক স্পাইন সার্জারি বিষয়ক সেমিনারে যোগ দিবেন ডাঃ পলাশ

নিজস্ব প্রতিবেদকঃ

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক স্পাইন সার্জারি বিষয়ক
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ ও স্পাইন বিশেষজ্ঞ ডা: মো: মাহমুদুল হাসান (পলাশ) অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত স্পাইন সার্জারীর আন্তর্জাতিক সম্মেলন ও ওয়ার্কশপে অংশ নিতে সাতক্ষীরা থেকে রওনা হয়েছেন। তিনি আজ ৩০ এপ্রিল হতে ১০ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন।

বাংলাদেশ স্পাইন সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডা: মো: শাহ আলমের নেতৃত্বে এশিয়া পেসিফিক ডেলিগেট হিসাবে ডা: মো: মাহমুদুল হাসান (পলাশ) উক্ত সম্মেলনে যোগদান করবেন। বিদেশ থেকে নতুন প্রযুক্তি শিখে তা এদেশের মানুষের কল্যানে কাজে লাগাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডা: পলাশ । এর পূর্বেও তিনি অর্থোপেডিকস্ ও স্পাইন সার্জারীর উপর অনেক দেশী বিদেশী প্রশিক্ষণ ও ডিগ্রী নিয়েছেন। ডা: পলাশ সাতক্ষীরা বাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন সাতক্ষীরা বাসীর কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্পাইন সার্জারী ইউনিট চালু করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *