সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক।

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড।

রবিবার( ০৩ মে ২০২৬) তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ৩ মে ২০২৬ তারিখ রবিবার কোস্ট গার্ড, নৌ-বাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় একটি যৌথ টহল পরিচালনা করা হয়। এছাড়াও, সুন্দরবনের সাথে সম্পৃক্ত ও এর উপর নির্ভরশীল ব্যক্তিবর্গদের মাঝে বনদস্যু সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী ও খালে কোস্ট গার্ডের নজরদারি পূর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। ফলশ্রুতিতে এসকল এলাকায় বনদস্যুতা ব্যাপক হারে হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে গত এক বছরে করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ, দুলাভাই ও আসাবুর বাহিনী সহ বিভিন্ন দস্যু বাহিনীর সর্বমোট ৪০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪৩ টি দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ১৮৬ রাউন্ড তাজা কার্তুজ, ২৯৯ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২ টি হাতবোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করাসহ ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, ৩৭ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *