সংবাদ শিরোনামঃ
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড

 

নিজস্ব প্রতিবেদক ।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর বিকাল ৫টা হতে আজ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রুপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় পৃথক ৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ হতে আসাদুজ্জামান সবুজ (৩৪), মোঃ শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) এবং মোঃ শাহীনুর গাজী (৩৮) কে আটক করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *