সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা এলাকার প্রধান সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা এলাকার প্রধান সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি

সাকিবুল ইসলাম গাবুরা থেকে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা এলাকার প্রধান সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে যান চলাচল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই খুঁটির কারণে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

গাবুরা ও দ্বীপ ইউনিয়নের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মোটরসাইকেল, ইজি-বাইক এবং মালবাহী ভ্যান চলাচল করে। সরেজমিনে দেখা গেছে, সড়কের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। দ্রুতগামী মোটরসাইকেল চালকদের জন্য এটি যেন এক মরণফাঁদ। বিশেষ করে রাতে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় খুঁটিটি দূর থেকে দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণ বা সংস্কারের সময় খুঁটিটি সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। এলাকার কয়েকজন মোটরসাইকেল চালক জানান:
“রাস্তাটি দিয়ে দ্রুত চলাচলের সময় হুট করে সামনে খুঁটি চলে আসে। অপরিচিত চালকদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা নিশ্চিত।”

রাতের বেলা পর্যাপ্ত আলোর অভাবে খুঁটিটি মরণফাঁদে পরিণত হয়।খুঁটির কারণে রাস্তার মাঝখানে জায়গা কমে যাওয়ায় বিপরীত দিক থেকে আসা যানবাহন পাশ কাটাতে হিমশিম খাচ্ছে।

মোটরসাইকেল ও থ্রি-হুইলারগুলো প্রায়ই এই জায়গায় এসে জরুরি ব্রেক করতে বাধ্য হচ্ছে।

এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত এই খুঁটিটি সড়কের মাঝখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হোক। জনস্বার্থে এবং জানমালের নিরাপত্তার খাতিরে বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *